প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ২১:০৩
চাঁদপুর প্রেসক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বৈতে শরীফুল-কামরুল, এককে অনিক চ্যাম্পিয়ন

চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যাডমিন্টন ইভেন্টে দ্বৈত ও এককে চ্যাম্পিয়ন এবং রানারআপ নির্ধারণ হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দ্বৈত গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন শরীফুল ইসলাম ও কামরুল ইসলাম জুটি। এই গ্রুপে রানারআপ হয়েছেন মাজহারুল ইসলাম অনিক ও আশ্রাফুল আলম জুটি।
|আরো খবর
অন্যদিকে এককে চ্যাম্পিয়ন হয়েছেন মাজহারুল ইসলাম অনিক, আর রানারআপ হয়েছেন শরীফুল ইসলাম। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ বিরাজ করে। খেলা উপভোগ করেন প্রেসক্লাবের সদস্য ও উপস্থিত দর্শকরা।








