সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:১৭

কচুয়ার আশ্রাফপুরে মাদকবিরোধী সমাবেশ

কচুয়ার আশ্রাফপুরে মাদকবিরোধী সমাবেশ
অনলাইন ডেস্ক

কচুয়া উপজেলার আশ্রাফপুরে বাইতুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 'মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি'—এই স্লোগানে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ। এ সময় তিনি বলেন, “দল-মত নির্বিশেষে মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সাথে কোনো ধরনের আপস করা হবে না। সবাইকে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক সমাজের জন্য একটি মরণব্যাধি।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মাদকের ভয়াবহতা, সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় মসজিদের খতিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জুমার খুতবার সময় মাদকের কুফল সম্পর্কে মুসল্লিদের অবহিত করতে হবে।”

স্থানীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আল-আমিন হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক এমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রহমত উল্লাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হোসেন ইমাম, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম আবু, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম তালুকদার, কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্রাট রঈস উদ্দিন চৌধুরী এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মারুফ আহমেদ সুমন।

এ ছাড়া স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন সুলতান আহমেদ, সগির তালুকদার ও সমাজসেবক মঞ্জুর আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়