সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:২০

পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি সোহেল বেপারী

পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি সোহেল বেপারী
প্রবীর চক্রবর্তী

ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সোহেল বেপারী।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রবিধানমালা অনুসারে, রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত চিঠির (স্মারক নম্বর: বামাশিবো/প্রশা/২৩১২৬۱۰৩৬২১২/১৪০৬৭৭) মূলে আগামী ৬ মাসের জন্য তাঁকে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— অভিভাবক সদস্য আবু জাফর, শিক্ষক প্রতিনিধি জয়নাল আবেদীন এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে রয়েছেন মাদ্রাসার সুপার।

এদিকে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সোহেল বেপারী বলেন, “মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষ আমাকে মাদ্রাসার উন্নয়নে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি সততা ও নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করবো। আশা করছি, মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ এ ক্ষেত্রে আমাকে সার্বিক সহযোগিতা করবেন।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়