প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:২৬
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চাঁদপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা কক্সবাজারের হোটেল সি-র হলরুমে শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের জেলা শাখার সভাপতি এস এম মোরশেদ সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মিয়াজি ও তাজমহল লাইব্রেরির স্বত্বাধিকারী মো. শরীফ আহমেদের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও আহ্বায়ক মোহাম্মদ গোলাম এলাহি জায়েদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিচালক ও হিসাব নিরীক্ষা স্ট্যান্ডিং কমিটির (বাপুস) আহ্বায়ক এম আনোয়ারুল ইসলাম স্বপন, কেন্দ্রীয় নীতিমালা স্ট্যান্ডিং কমিটি (বাপুস)-এর সদস্য সচিব মো. নকিব উদ্দিন, জেলা নীতিমালা কমিটির আহ্বায়ক মো. জসিম উদ্দিন খান, কক্সবাজার জেলা নীতিমালা কমিটির আহ্বায়ক মো. মহিবুল ইসলাম, চাঁদপুর জেলা নীতিমালা কমিটির সদস্য সচিব মো. মাসুদ পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাবের আহমেদ, জেলা কমিটির সদস্য মাহবুবুর রহমান সুমন, মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জি এম আবদুল কাদির, শাহরাস্তি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি মো. মাসুদ রানা, হাইমচর উপজেলা শাখার সভাপতি মো. আলী, কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি এস এম মোরশেদ সেলিম। অনুষ্ঠানে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা কমিটির নেতৃবৃন্দ।
সভাশেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে লটারির পুরস্কার ও ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।








