সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৭:১৭

৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ২৩ হাজার টাকা জরিমানা

৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ২৩ হাজার টাকা জরিমানা
আব্দুল্লাহ আল মামুন

মিথ্যা ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দেওয়া, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মূল্য তালিকা না রাখার অপরাধে চাঁদপুরে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) চাঁদপুর সদর উপজেলার চাঁদখার বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযানে

মাতৃ মেডিকেল হলকে ১০ হাজার টাকা, রামকৃষ্ণ হোমিও ফার্মেসিকে ৫ হাজার টাকা, কে আজিজ হোটেলকে ৫ হাজার টাকা এবং

মির্জা সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, মাতৃ মেডিকেল হলে মিথ্যা ডিগ্রি ব্যবহার করে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। অন্যদিকে, রামকৃষ্ণ হোমিও ফার্মেসিতে বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করা হয়েছিল। কে আজিজ হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার সংরক্ষণের প্রমাণ মেলে এবং মির্জা সুইটস প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার মুচলেকা দেয়।

অভিযানকালে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পচা-বাসি খাবার জনসমক্ষে ধ্বংস করা হয়। পাশাপাশি বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুদ থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়