শুক্রবার, ০৮ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ২২:২৯

প্রধানমন্ত্রীর আগমন স্মরণীয় করতে ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

জানাচ্ছি — জেলা যুবদল সভাপতি মানিকুর রহমান মানিক

আব্দুল্লাহ আল মামুন।।
প্রধানমন্ত্রীর আগমন স্মরণীয় করতে ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

চাঁদপুরে আসন্ন প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এই সফরকে স্মরণীয় করে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।

বুধবার (৬ মে ২০২৬) বিকেলে আশিকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দক্ষিণ রালদিয়া স্কুল মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৬ মে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমন সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিন খানের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।

তিনি বলেন, “সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর নিঃসন্দেহে জেলাবাসীর জন্য গর্বের বিষয়। এই আগমনকে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় স্মরণীয় করে রাখতে হবে।”

তিনি আরও জানান, সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ঘোষের হাটে সকাল ১১টা ৩০ মিনিটে খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন এবং পরবর্তীতে চাঁদপুরে একটি জনসভায় অংশগ্রহণ করবেন। এ দুটি কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের এখন থেকেই মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।

মানিকুর রহমান মানিক বলেন, “আমাদের দায়িত্ব হচ্ছে এই কর্মসূচিগুলো সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার করা এবং সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করা। ঐক্যবদ্ধ থেকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তাফাজ্জল হোসেন, সহকারী সমন্বয়ক ও মহিলা দল নেত্রী অ্যাডভোকেট শিরিন সুপ্তা এবং ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টু, ওয়ার্ড যুবনেতা রুবেল গাজী সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় উত্তর রালদিয়া, দক্ষিণ রালদিয়া ও পশ্চিম হোসেনপুরের ৪, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভা ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চাঁদপুর জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় নেতাকর্মীরা এ সফরকে সফল ও স্মরণীয় করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়