মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ২২:৫০

পড়াশোনা বন্ধের ১৬ বছর পর এইচএসসি পাস, তাক লাগালেন রামগঞ্জের কাউছার হামিদ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
পড়াশোনা বন্ধের ১৬ বছর পর এইচএসসি পাস, তাক লাগালেন রামগঞ্জের কাউছার হামিদ

পড়াশোনা বন্ধ করার দীর্ঘ ১৬ বছর পর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জের কাউছার হামিদ সকাল। তাঁর এই অদম্য ইচ্ছাশক্তি ও সাফল্যের গল্প এখন স্থানীয় পর্যায়ে অনেকের জন্যই অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।

কাউছার হামিদ সকাল রামগঞ্জ উপজেলার ৭ নম্বর দরবেশপুর ইউনিয়নের বাসিন্দা। ২০১০ সালে তিনি এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হয়ে রামগঞ্জ সরকারি কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু বিভিন্ন পারিবারিক ও ব্যক্তিগত প্রতিকূলতার কারণে সে সময় আর উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি।

দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে আবারও উচ্চমাধ্যমিকে ভর্তি হন তিনি। অবশেষে ২০২৬ সালে প্রকাশিত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৪.১৭ পেয়ে সফলভাবে উত্তীর্ণ হন।

নিজের এই সাফল্যের অনুভূতি প্রকাশ করে কাউছার হামিদ সকাল বলেন, "আলহামদুলিল্লাহ, প্রবল ইচ্ছাশক্তি আর কঠোর অধ্যবসায় থাকলে মানুষের স্বপ্ন পূরণ করা সম্ভব।" এই দীর্ঘ পথ চলায় পরিবার ও বন্ধুবান্ধব যারা তাঁকে অনুপ্রেরণা ও সহযোগিতা জুগিয়েছেন, তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি আগামী দিনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

কাউছার হামিদ সকালের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্যই নয়, বরং নানা বাস্তবতায় পড়াশোনা থেকে দূরে সরে যাওয়া লোকজনের জন্যও এটি এক অনন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়