মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১৫:০৭

হাজীগঞ্জে ৫১১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

হাজীগঞ্জে ৫১১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
অনলাইন ডেস্ক

হাজীগঞ্জে ৫১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জুলহাস (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২ নভেম্বর ২০২৬) রাতে হাজীগঞ্জ পৌরসভার খাটরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনা এবং হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল।

রোববার (২ নভেম্বর ২০২৬) রাত সাড়ে সাতটার দিকে হাজীগঞ্জ পৌরসভার খাটরা এলাকার ‘স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিস’-এর সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন জুলহাসকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে পরনের লুঙ্গির ডান পাশ থেকে দুটি নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী দলে ছিলেন হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (নিঃ) নুরে আলম, উপপরিদর্শক জুয়েল আহম্মেদ, সহকারী উপপরিদর্শক মনির মুন্না ও কনস্টেবল আশরাফুল ইসলাম।

আসামির বিবরণ :

নাম : মো. জুলহাস (৫৫), পিতা : মৃত ছাদেক, গ্রাম : ব্রাহ্মণগাঁও, থানা : হাজীগঞ্জ, জেলা : চাঁদপুর। উদ্ধারকৃত আলামত : ৫১১ পিস ইয়াবা ট্যাবলেট।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়