মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ২২:২৫

ইব্রাহিমপুরে শিক্ষার্থীদের মাঝে সুরক্ষা ফাউন্ডেশনের শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

ইব্রাহিমপুরে শিক্ষার্থীদের মাঝে সুরক্ষা ফাউন্ডেশনের শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ
অনলাইন ডেস্ক

‘সুস্থ ও শিক্ষিত জাতি গঠনে সুরক্ষা ফাউন্ডেশন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর সদরের ইব্রাহিমপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ১৩২ নম্বর হিন্দুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে এসব সামগ্রী তুলে দেয় সামাজিক সংগঠন ‘সুরক্ষা ফাউন্ডেশন’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন সজীব, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. হাসেম খান, স্থানীয় ইউপি সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আতিকুল ইসলাম আতিক, সুরক্ষা ফাউন্ডেশনের অর্থ সম্পাদক আবদুল মান্নান তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসাইন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়