মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ২২:২৮

চাঁদপুর সদর মডেল থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

চাঁদপুর সদর মডেল থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
অনলাইন ডেস্ক

আদালত প্রতিবেদক।।

চাঁদপুর সদর মডেল থানা পরিদর্শন করেছেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান। ‘ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার’ (সিআরও)-এর ৮৫ নম্বর বিধি অনুযায়ী মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেলে তিনি এ থানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, মামলার অগ্রগতি, বিভিন্ন রেজিস্টার সংরক্ষণ এবং বিচারিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থানার অবকাঠামো, অফিস কক্ষ, মালখানা, হাজতখানা, অস্ত্রাগার, কম্পিউটার কক্ষ, ডিউটি কার্যক্রম এবং পুলিশ সদস্যদের সার্বিক কর্মপরিবেশ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে থানার জনবল কাঠামো, মামলাসংক্রান্ত নথিপত্র, দায়েরকৃত মামলা, এজাহার, অভিযোগপত্র (চার্জশিট), এফআইআর এবং বিচারাধীন মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পাশাপাশি সম্পত্তি রেজিস্টার, গ্রেপ্তারি পরোয়ানা রেজিস্টার, পলাতক আসামির রেজিস্টার, অভিযোগপত্র রেজিস্টার, এফআরটি রেজিস্টার, ভিলেজ ক্রাইম রেজিস্টার, খতিয়ান রেজিস্টার, সাধারণ ডায়েরি (জিডি) এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির রেজিস্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পরীক্ষা করা হয়।

পরিদর্শন শেষে তিনি থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং বিচারিক কার্যক্রমে সহযোগিতা, রেজিস্টার সংরক্ষণ এবং জনসাধারণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার বিষয়ে বেশ কিছু সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেন।

বিশেষ করে ফৌজদারি কার্যবিধি সংশোধনী আইন মোতাবেক গ্রেপ্তারসংক্রান্ত রেজিস্টার সংরক্ষণ এবং প্রাত্যহিকভাবে গ্রেপ্তারকৃত আসামিকে কোন্ মামলায় গ্রেপ্তার করা হয়েছে—সে তথ্য থানার বাইরে দৃশ্যমান স্থানে টানিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি নারী ও শিশু হেল্প ডেস্কের সেবার মান আরও বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়