শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৪:১২

মতলবে ওয়ার্ড যুবদল সভাপতি আবু সামার ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

মতলবে ওয়ার্ড যুবদল সভাপতি আবু সামার ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন
মতলব ব্যুরো

মতলব পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সামার ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মতলব পৌর যুবদল।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) মতলব পৌর যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

তদন্ত কমিটিতে মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনিকে আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক মাকসুদুল ইসলাম সোহাগ ও মো. রিপন সরকারকে সদস্য করা হয়েছে।

এ বিষয়ে মতলব পৌর যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান সরকার জানান, হামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে তুলে নিয়ে ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সামাকে (৪২) প্রতিপক্ষরা মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত আবু সামার ভাগিনা মো. রাকিবুল ইসলাম বাদী হয়ে মিজান পাটোয়ারীকে প্রধান আসামি করে মোট ৫ জনের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়