প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ২১:৪৬
ফরিদগঞ্জে যুবদলের ইফতার মাহফিল ও আলোচনা সভা

ফরিদগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকাধীন কেরোয়ায় জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সোহেল খান, পৌর যুবদলের মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এমএ কাইয়ুম প্রমুখ। অনুষ্ঠানে প্রতিটি ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির ঘাঁটি। আজকের ছাত্রদল আগামী দিনের যুবদল, ভবিষ্যতে বিএনপি করবে এটাই স্বাভাবিক। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া দল এবং মাদার অব ডেমোক্রেসি তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার এবং বর্তমানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করি এবং সাথে আছি। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যাঁকে দলীয় মনোনয়ন দিয়ে পাঠিয়েছে আমরা তাঁর সাথেই রয়েছি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ দীর্ঘকাল ধরে আমাদের পাশে ছিলেন। তারই ফলস্বরূপ দল তাঁকে ধানের শীষ দিয়ে ফরিদগঞ্জে পাঠিয়েছে। কিন্তু যারা ধানের শীষের সাথে বেঈমানি করেছে তারা চিহ্নিত এবং বিশ্বাসঘাতক। আমরা তাদের সাথে নেই। যুবদল সর্বদাই বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে কাজ করেছে এবং ভবিষ্যতে করবে। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি দোয়ার জন্যে। আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।








