বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ২১:৫৯

হাজীগঞ্জে আল-মদিনা হোটেল এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে আল-মদিনা হোটেল এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল

হাজীগঞ্জের মধ্য বাজারস্থ প্রসিদ্ধ আল-মদিনা হোটেল এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টের ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) হোটেলে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আনাছ।

দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং আল-মদিনা হোটেল এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টের ব্যবসায়িক সমৃদ্ধি ও পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। এর আগে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ শাহ মো. এমরান।

এতে অতিথি হিসেবে ইঞ্জি. নিশান রহমান, ইঞ্জি. নবীন রহমানসহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণ্যামান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হোটেলের পরিচালক মো. আরিফ মজুমদার, মো. নজরুল ইসলাম, শামসুদ্দোহা সোহেল প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়