প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১৭:১০
পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা

সরকারের অনুকূলে ঘোষিত লভ্যাংশের ৬০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক। ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত অর্জিত মুনাফার লভ্যাংশের এই চেক রোববার (২৫ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারকের উপস্থিতিতে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর এবং ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু অর্থমন্ত্রীর হাতে চেকটি তুলে দেন।
এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক নূরে আলম তালুকদার উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মর্তুজা, মহাব্যবস্থাপক এ বি এম জাহিদ হোসেন ও মো. আলাউদ্দিন, বোর্ড সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আলী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুকান্ত কুমার ঘোষ এবং জনসংযোগ কর্মকর্তা ও সিনিয়র অফিসার এস এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।








