মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ২১:০৬

রংপুরে পল্লীসঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন ও ঋণ বিতরণ

কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার প্রদান

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
রংপুরে পল্লীসঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন ও ঋণ বিতরণ

বিশেষ ঋণ বিতরণ, বৃক্ষরোপণ, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে রংপুরে আয়োজিত হলো পল্লীসঞ্চয় ব্যাংকের দিনব্যাপী নানা কর্মসূচি ও 'ব্যবস্থাপক সম্মেলন ২০২৬'।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) রংপুরে ব্যাংকটির বিভাগীয় মনিটরিং কর্মকর্তা মো. মনজুরুল হকের সভাপতিত্বে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতে সকাল ৯টায় পল্লীসঞ্চয় ব্যাংক রংপুর সদর শাখা প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, স্টেকহোল্ডারদের সাথে বিনিময় সভা এবং বিশেষ ঋণ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

পরবর্তীতে বেলা ১১টায় নগরীর রায়ানস হোটেল এন্ড রেস্টুরেন্টে রংপুর বিভাগের শাখা ব্যবস্থাপকদের নিয়ে অনুষ্ঠিত হয় ব্যবস্থাপক সম্মেলন ২০২৬। সম্মেলনে ২০২৫-২৬ অর্থবছরের সার্বিক পারফরম্যান্স মূল্যায়ন করা হয় এবং আগামী ২০২৬-২৭ অর্থবছরের অর্পিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে ২০২৪-২৫ অর্থবছরের অসামান্য পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত শ্রেষ্ঠ শাখা এবং মাঠপর্যায়ের সফল কর্মকর্তা-কর্মচারীদের মাঝে উৎসাহমূলক পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লীসঞ্চয় ব্যাংক পরিচালনা বোর্ডের পরিচালক, অডিট কমিটির সভাপতি ও সাবেক সচিব ড. মো. জাহেদুল ইসলাম। কর্মসূচিগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ও বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নূরে আলম তালুকদার।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. গোলাম মরতুজা এবং মহাব্যবস্থাপক (জিএম) এবিএম জাহিদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রংপুর বিভাগের আওতাধীন বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং পুরস্কৃত কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়