রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৬

সবজি চাষে বদলে যাচ্ছে হাপানিয়ার কৃষি অর্থনীতি, লাভবান হচ্ছেন কৃষকরা

কৃষিকণ্ঠ প্রতিবেদক
সবজি চাষে বদলে যাচ্ছে হাপানিয়ার কৃষি অর্থনীতি, লাভবান হচ্ছেন কৃষকরা

চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের হাপানিয়া গ্রামে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সবজি চাষ। কৃষিপ্রধান এ গ্রামের কৃষকরা ধান ও অন্যান্য প্রচলিত ফসলের পাশাপাশি বিভিন্ন ধরনের মৌসুমি সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন। জমিতে সবজির আবাদ করে অনেক কৃষক নিজেদের পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

হাপানিয়া গ্রামের কৃষিজমিতে মৌসুম অনুযায়ী লাউ, মিষ্টিকুমড়া, বেগুন, টমেটো, শিম, বরবটি, মরিচ, পুঁইশাক, লালশাক, পালংশাক, ঢেঁড়স, করলা ও শসাসহ নানা ধরনের সবজির আবাদ করা হচ্ছে। অনুকূল আবহাওয়া, উর্বর মাটি ও কৃষকদের পরিশ্রমকে কাজে লাগিয়ে এ অঞ্চলে বাণিজ্যিকভাবে সবজি উৎপাদনের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে।

স্থানীয় কৃষকদের মতে, অন্যান্য ফসলের তুলনায় সবজি চাষ করলে অল্প সময়ের মধ্যে ফলন পাওয়া যায় এবং দ্রুত বাজারজাত করা সম্ভব হয়। ফলে পরিবারের দৈনন্দিন খরচ মেটানোর পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়। তবে মানসম্মত বীজ, সার, পর্যাপ্ত সেচ সুবিধা এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এ অঞ্চলে সবজি চাষ আরও সম্প্রসারিত হবে।

স্থানীয় কৃষক আব্দুল করিম ও জয়নাল গাজী জানান, হাপানিয়া গ্রামের অনাবাদি ও অন্যান্য ফসলি জমিগুলোকে পরিকল্পিতভাবে সবজি চাষের আওতায় আনা গেলে স্থানীয় চাহিদা মিটিয়ে চাঁদপুর শহরের বাজারগুলোতেও সবজি সরবরাহ বাড়ানো সম্ভব। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এলাকার সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

কৃষাণী তাসলীমা বেগম বলেন, আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের বীজ, রোগবালাই দমন ও বাজারজাতকরণ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে হাপানিয়া গ্রামটি জেলার অন্যতম সবজি উৎপাদনকারী এলাকায় পরিণত হতে পারে।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায় বলেন, “কৃষক-কৃষাণীদের আধুনিক পদ্ধতিতে সবজি চাষে উদ্বুদ্ধ করতে উঠোন বৈঠকের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা প্রতিটি ইউনিয়নে মাঠপর্যায়ে কাজ করছেন। হাপানিয়া গ্রামের কৃষকরা সবজি চাষে বরাবরই এগিয়ে আছেন। সঠিক পরিচর্যা ও পরিকল্পনা অব্যাহত থাকলে এ গ্রামের সবজি চাষ স্থানীয় কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়