প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ২০:২৮
নবম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্টের সমাপ্তি
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন সেনা প্রধান

সোমবার (২৫ অক্টোবর ২০২৬) ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
|আরো খবর
পুরস্কার বিতরণশেষে প্রধান অতিথি উপস্থিত সবার উদ্দেশে মূল্যবান বক্তব্য দেন। তিনি আশা প্রকাশ করেন যে, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি টুর্নামেন্ট সফল করায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
প্রতিযোগিতায় বিজয়ী ও সেরাদের তালিকায় যাঁরা স্থান পেয়েছেন—এস এম আব্দুল্লাহ ফারাবী ‘উইনার’ (চ্যাম্পিয়ন), কমোডর এ কে এম আফজাল হোসেন, বিএন ‘রানার-আপ’, মিসেস হাইজং উম ‘লেডিস উইনার’ এবং আকিব আরাফাত খান ‘ম্যান রেগুলার ব্যাক নাইন উইনার’ হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি এবং টুর্নামেন্টের স্পন্সর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আর কবির উপস্থিত ছিলেন। এ ছাড়া কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী গলফার ও তাঁদের পরিবারবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।








