বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬

হরিনা ফেরিঘাটে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা শফিক বেপারীকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার
হরিনা ফেরিঘাটে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা শফিক বেপারীকে অব্যাহতি

মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়ন যুবদলের ১নং ওয়ার্ড সভাপতি মো. শফিকুর রহমান বেপারীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চাঁদপুর সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকসেবন ও মাদক বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যুবদলের দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে ১নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. মহসিন গাজীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অব্যাহতিপ্রাপ্ত শফিকুর রহমান বেপারীর কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। পাশাপাশি ইউনিয়ন যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কেএম নজরুল ইসলাম (নজু) ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. মান্নান খান কাজল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়