রবিবার, ১৭ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৭:৩৬

চাঁদপুরে প্রধানমন্ত্রী

যানজটবিহীন মিছিলের নগরীতে পরিণত পুরো শহর

প্রবীর চক্রবর্তী
যানজটবিহীন মিছিলের নগরীতে পরিণত পুরো শহর

দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি চাঁদপুরের পথে। পুরো শহর নিরাপত্তার চাদরে মোড়ানো। এই দৃশ্য আগেও দেখো গিয়েছিল। কিন্তু এবার যেটা ব্যতিক্রম তা হলো কোনো পথই বন্ধ করা হয়নি। পুরো শহর ছিলো অনেকটা যানজটমুক্ত। নিরাপত্তা বাহিনী সদস্যদের অক্লান্ত পরিশ্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জনগণকে ভোগান্তি না ফেলার প্রয়াসের সর্বশ্রেষ্ঠ উদহারণ শনিবারের চাঁদপুর শহর। শহরের ওয়্যারলেস মোড় থেকে শহরের প্রতিটি সড়কেই যানচলাচল অনেকটা স্বাভাবিক ছিলো। গাড়ি নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে প্রবেশ না করায় এই অবস্থার সৃষ্টি হয়।

|আরো খবর

এদিকে সকাল থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হলেও দুুপুরের পর থকে পুরো শহর মিছিলের নগরীতে পরিণত হয়। একটির পর একটি মিছিল আসতে থাকে শহরের বিভিন্ন কোণ থেকে। নারী-পুরুষ সকলেই যার যার নেতৃবৃন্দের সাথে মিছিলে এসেছে। এছাড়া একেক এলাকায় একেক ধরনের পোশাকের কারণেও মিছিলগুলো দৃষ্টি কেড়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়