শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৬

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে বাংলাদেশের এক নম্বর বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে বাংলাদেশের এক নম্বর বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা ‘টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৭’-এ মোট ৩৮.৪২ ওয়েটেড স্কোর অর্জন করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

|আরো খবর

বৈশ্বিক তালিকায় ডিআইইউ ‘৮০১–১০০০’ ব্যান্ডে অবস্থান করছে। একই আন্তর্জাতিক ব্যান্ডে বাংলাদেশের আরো তিনটি বিশ্ববিদ্যালয় থাকলেও সর্বোচ্চ মোট ওয়েটেড স্কোরের ভিত্তিতে ডিআইইউ দেশসেরা অবস্থান নিশ্চিত করেছে।

প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী, বিশেষ করে ‘গবেষণার মান’ সূচকে বিশ্বজুড়ে ২৯৪তম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। আন্তর্জাতিক এই র‌্যাংকিং তৈরিতে প্রধানত গবেষণার মান, গবেষণার পরিবেশ, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, শিক্ষণ পদ্ধতি এবং শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততার মতো গুরুত্বপূর্ণ সূচকগুলো বিবেচনা করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই সাফল্য তাদের গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ, আন্তর্জাতিক একাডেমিক অংশীদারিত্ব বৃদ্ধি, মানসম্মত শিক্ষাদান ও উদ্ভাবনী ক্ষেত্রে ধারাবাহিক বিনিয়োগের ফল।

উল্লেখ্য, এর আগে ‘টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাংকিং ২০২৬’-এ বিশ্বের ১ হাজার ৬০৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডিআইইউ ৮৭তম এবং বাংলাদেশে ১ম স্থান অর্জন করেছিল। এছাড়া ‘টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং বাই সাবজেক্ট ২০২৬’-এ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, লাইফ সায়েন্সেস এবং মেডিকেল অ্যান্ড হেলথ বিষয়েও আন্তর্জাতিক স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি।

ডিআইইউ কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক এই সম্মাননা শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক মান ধরে রেখে আগামী দিনে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

তথ্যসূত্র লিংক :

[https://www.timeshighereducation.com/world-university-rankings/latest/world-ranking](https://www.timeshighereducation.com/world-university-rankings/latest/world-ranking)

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়