শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০২:১৪

মতলবে মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মতলব ব্যুরো
মতলবে মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ছবি : প্রতীকী

মতলব দক্ষিণ উপজেলার করবন্দ গ্রামের বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন (৮৬) বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রাতে বার্ধক্যজনিত কারণে চট্টগ্রামে তাঁর ছেলের বাসায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি.......রাজিউন)।

তিনি দুই স্ত্রী, সাত ছেলে-মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) দুপুরে করবন্দ জামে মসজিদের সামনে জানাজার নামাজশেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার দেয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম, থানার ওসি (তদন্ত) অখিল চন্দ্র সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালসহ অন্য মুক্তিযোদ্ধারা ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গভীর শোক প্রকাশ করেছে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়