প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ২২:৪২
চাঁদপুর শহরের পুরান আদালত পাড়ায় 'এম এম কে স্বর্ণ মৌলিক নিবাস' কাজের উদ্বোধন

চাঁদপুর শহরের নতুন বাজার পুরান আদালত পাড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে 'এম এম কে স্বর্ণ মৌলিক নিবাস'-এর নির্মাণ কাজ। কাজটি পরিচালনা করছেন এমএমকে দুবাই ডেভেলপারস।
|আরো খবর
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকালে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।
এমএমকে দুবাই ডেভেলপারস লিমিটেডের
ভারপ্রাপ্ত এমডি মাইনুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও ডিজিএম শহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ডিএম শাহজাহান, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম, ডা. জালাল উদ্দিন রুমি, ব্যবসায়ী জাকির বন্দুকশী, ব্যবসায়ী আরিফুল ইসলাম, ডিরেক্টর হিরা ঢালী ও খোকন বেপারী।
এ সময় চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক বারেক ভূঁইয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বেগম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা লিয়াকত।








