রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৫

৩ সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান ক্যান্সারাক্রান্ত দিনমজুর মিলন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
৩ সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান ক্যান্সারাক্রান্ত দিনমজুর মিলন

নিজে বাঁচতে চান, কিন্তু তার চেয়েও বড় আকুতি—অবুঝ সন্তানদের জন্য তাকে বাঁচতে হবে। ফুসফুসের দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন লক্ষ্মীপুরের রামগঞ্জের অসহায় দিনমজুর আমির হোসেন মিলন।

উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া গ্রামের এই অধিবাসী আগে ভ্যানে করে গ্রামে ও শহরের অলিগলিতে হরেক রকম পণ্য বিক্রি করতেন। কখনো ছোটদের জামাকাপড়, কখনো কাঁচামাল কিংবা ফলমূল—যা আয় হতো তা দিয়েই বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও তিন সন্তান নিয়ে বেশ সুখে-শান্তিতেই কাটছিল তার দিন।

কিন্তু হঠাৎ এক ঝড় এসে এলোমেলো করে দেয় পুরো পরিবারটিকে। গত মাসে চট্টগ্রাম শহরে ভ্যান ঠেলে পণ্য বিক্রির সময় তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। স্থানীয় চিকিৎসকের কাছে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ার সন্দেহ প্রকাশ করা হয় এবং জরুরি ভিত্তিতে ঢাকার পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে ঢাকায় নিয়ে আসা হলেও অর্থাভাবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পুরো চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক ধাপে সঠিক ও উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হলে মিলন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। তবে অসচ্ছল পরিবারের পক্ষে এই বিপুল চিকিৎসার খরচ বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। নিজের অবুঝ শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে চিকিৎসার জন্য সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন এই অসহায় পিতা।

সাহায্য পাঠানোর ঠিকানা:

* বিকাশ (ব্যক্তিগত) : ০১৭৯৫৭৯৩১১২

* নগদ (ব্যক্তিগত): ০১৬০২৯৭৬২০১

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়