বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ২২:২৮

চাঁদপুর সদর উপজেলা প্রধান শিক্ষক সমিতি বিলুপ্ত ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি

চাঁদপুর সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ হওয়া, সাংগঠনিক স্থবিরতা এবং সমিতির শৃঙ্খলা ভঙ্গ ও সুনাম বিনষ্টের অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২০ অক্টোবর ২০২৬) জেলা প্রধান শিক্ষক সমিতির এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী চাঁদপুর সদর উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা সমিতির সভাপতি মো. শামীম হোসেন মিজি ও সাধারণ সম্পাদক মো. জুলফুর রহমান।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা প্রধান শিক্ষক সমিতির সহ-দপ্তর সম্পাদক মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। একই সাথে সদর উপজেলার সকল প্রধান শিক্ষকদের এ বিষয়ে অবগত থাকার আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়