বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৬:৫০

মতলব উত্তরে ওয়ান শুটার গানসহ এক অস্ত্রধারী গ্রেপ্তার

মতলব উত্তর প্রতিনিধি।
মতলব উত্তরে ওয়ান শুটার গানসহ এক অস্ত্রধারী গ্রেপ্তার

। মতলব উত্তরে পুলিশি অভিযানে একটি দেশীয় তৈরি 'ওয়ান শুটার গান'সহ মোঃ ফরহাদ হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশ মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন মতলব উত্তর উপজেলার চর ওয়েস্টার (ছৈয়াল বাড়ি) এলাকার মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে পুলিশ দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ফরহাদকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়