বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১১:২৪

​সাচারে শাহীন মোল্লার বিভিন্ন পূজামণ্ডপে শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক
​সাচারে শাহীন মোল্লার বিভিন্ন পূজামণ্ডপে শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১ নং সাচার ইউনিয়নের সর্বস্তরের সনাতনী হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাচার ইউনিয়নের সবচেয়ে তরুণ চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা ছাত্রদলের সহসভাপতি মোঃ শাহীন মোল্লা। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) ​রাতে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে তিনি ১ নং সাচার ইউনিয়নের জয়নগর, বায়েকসহ বিভিন্ন পূজা মণ্ডপ ব্যক্তিগতভাবে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজা মণ্ডপের আয়োজক কমিটি ও পুণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য জয়নগর ও বায়েকসহ একাধিক পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।

​শুভেচ্ছা বার্তায় তরুণ এই সমাজসেবক বলেন, “শারদীয় দুর্গাপূজা আবহমান বাংলার ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি ও ঐক্যের আলোকবর্তিকা। ধর্ম যার যার, দেশ সবার। আমাদের সাচার ইউনিয়ন সবসময়ই অসাম্প্রদায়িক ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ। এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ও অত্যন্ত আনন্দের সাথে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।”

​তিনি আরও বলেন, “১ নং সাচার ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন, নিরাপদ ও শান্তিপূর্ণ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি তরুণ সমাজের প্রতিনিধিত্ব করছি। সকল ধর্ম ও সম্প্রদায়ের নাগরিক যেন তাদের নিজ নিজ অধিকার নিয়ে সম্মান ও নিরাপত্তার সাথে বসবাস করতে পারেন, সেটি নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।”

​শাহীন মোল্লা পূজা মণ্ডপগুলোতে শান্তি-শৃঙ্খলা ও আনন্দময় পরিবেশ বজায় রেখে সার্বজনীন এই উৎসব সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতার আহ্বান জানান এবং সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়