প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ২২:২৫
সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর ভাবী মনোয়ারা বেগমের ইন্তেকাল
সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা মরহুম মিজানুর রহমান চৌধুরীর ইমিডিয়েট বড় ভাই মরহুম ডা. ফজলুর রহমান চৌধুরীর সহধর্মিণী মনোয়ারা বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...….. রাজিউন)।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় রাজধানী ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৫ মেয়ে, জামাতা, নাতি-নাতনিসহ অগণিত আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। স্বজনদের পক্ষ থেকে পুলিশের সাবেক কর্মকর্তা রাশেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার চাঁদপুরে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পুরান বাজারস্থ চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মরহুমার রুহের মাগফিরাত কামনায় পরিবার ও স্বজনদের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।






