সোমবার, ২৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৮:০৯

ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের প্রথম পুরস্কার অর্জন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের প্রথম পুরস্কার অর্জন

আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইলের ডিস্ট্রক্ট ৩২৮ (বাংলাদেশ)-এর আওতাধীন ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল শনিবার (২৭ জুন ২০২৬) রাজধানী ঢাকার বনানীস্থ হোটেল শেরাটনে অনুষ্ঠিত ৪১তম ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলী ২০২৫-২০২৬-এ রাজধানীর বাইরের ক্লাবগুলোর মধ্যে সারা বছরের সামগ্রিক কার্যক্রমে প্রথম স্থান অর্জন করেছে। ছবিতে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান জেসরিনা হায়দার থেকে প্রথম পুরস্কারের ট্রফি গ্রহণ করছেন ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট ডালিয়া খানম ও সেক্রেটারী ফাহমিদা খানম। সাথে রয়েছেন ক্লাবের পাঁচবারের সাবেক প্রেসিডেন্ট মাহমুদা খানম, সাবেক প্রেসিডেন্ট তাসলিমা মুন্নী, সাবেক প্রেসিডেন্ট মিতু আক্তার, ২০২৬-২০২৭ মেয়াদের প্রেসিডেন্ট আফরোজা পারভীন ও সেক্রেটারী ফৌজিয়া হোসেন পুতুল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়