রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ২২:১৯

এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের সাথে মাউশি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার।।
এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের সাথে মাউশি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং মাউশি মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল পরস্পর কুশল বিনিময় করেন। এ সময় চাঁদপুরের শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিবেশ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে ইতিবাচক মতবিনিময় হয়।

অনুষ্ঠানে শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. নাজমুল হক ও চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ডিএম শাহাজাহান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ এবং সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ দলীয় ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়