বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৬:৪১

বাড়ির উঠান থেকে নিখোঁজ শিশুর মরদেহ পুকুরের পানিতে ভাসছিলো

কামরুজ্জামান টুটুল।।
বাড়ির উঠান থেকে নিখোঁজ শিশুর মরদেহ পুকুরের পানিতে ভাসছিলো

হাজীগঞ্জে নিজ বাড়ির উঠান থেকে নিখোঁজ হওয়ার পর মোহাম্মদ হুজাইফা (৪) নামের এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা গ্রামের মিজি বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু হুজাইফা ওই বাড়ির ফজলে রাব্বির একমাত্র ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে ঘুম থেকে উঠে নিজ বাড়ির উঠানে অন্যান্য শিশুর সাথে খেলাধুলা করছিলো হুজাইফা। খেলার ফাঁকে সবার অগোচরে সে নিখোঁজ হয়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পান তারা।

পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী কাজী সম্রাট জানান, "সকালে ঘুম থেকে উঠে শিশুটি উঠানে খেলছিলো। খেলাধুলার কোনো এক ফাঁকে সবার অগোচরে সে পুকুরে চলে যায় এবং পানিতে তলিয়ে মারা যায়।"

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়