শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ২১:০০

হাজীগঞ্জে ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি কাটার অপরাধে ৩টি মেশিন ও ১৫০ পাইপ ধ্বংস

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি কাটার অপরাধে ৩টি মেশিন ও ১৫০ পাইপ ধ্বংস

হাজীগঞ্জে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার দায়ে ৩টি ড্রেজার মেশিন ও ১৫০টি পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দিনভর উপজেলার বাকিলা ও দ্বাদশগ্রাম ইউনিয়নে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব সরঞ্জাম ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রাম এবং দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজসংলগ্ন নাসিরকোট মৌজার বেতাগি বিলে কৃষিজমির টপসয়েল কাটার কাজে ড্রেজার মেশিন ব্যবহারের তথ্য পাওয়া যায়। এরই প্রেক্ষিতে সেখানে অভিযান চালানো হয়।

স্থানীয়দের অভিযোগ, অসাধু চক্র দিনের বেলা ড্রেজার মেশিন ও পাইপ ফেলে রাখলেও রাতে সেগুলো চালু করতো। পাইপের মাধ্যমে কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কেটে তা দিয়ে বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছিল। এর ফলে পার্শ্ববর্তী কৃষিজমি ধসে পড়ার পাশাপাশি জমির স্বাভাবিক অবস্থা ও উর্বরতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিলো।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর কাউকে না পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে কৃষিজমির উর্বরতা ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়