প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ২০:২২
মতলবে আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

মতলব দক্ষিণে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুরে মতলবগঞ্জ পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
|আরো খবর
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা। তিনি তাঁর বক্তব্যে বলেন, কন্যাশিশুরা সমাজের কোনো বোঝা নয়, বরং সঠিক শিক্ষা ও উপযুক্ত পরিবেশ পেলে তারা সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের সুরক্ষা, সুস্থ বিকাশ এবং অধিকার নিশ্চিত করতে পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে।
বক্তব্য রাখেন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম ও মতলব প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির।
সভার সভাপতি তাঁর বক্তব্যে বলেন, কন্যাশিশুদের বাল্যবিয়ে রোধ এবং শিক্ষা ও নিরাপত্তায় সংবাদ মাধ্যম সবসময় সোচ্চার রয়েছে। কন্যাদের সমান সুযোগ ও মর্যাদা দিতে সমাজের মানসিকতার পরিবর্তন জরুরি।
আরো বক্তব্য রাখেন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মনির হোসেন, সহকারী শিক্ষক নুরুজ্জামান, মনিরুজ্জামান, কোহিনুর আখতার প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ক্যাপশন: মতলবে আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের বর্ণাঢ্য র্যালিতে সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলাসহ অন্যরা।







