সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ২০:২৯

ফরিদগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

সারাদেশের ন্যায় একযোগে ফরিদগঞ্জেও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুরে ঢাকায় সমাজকল্যাণ মন্ত্রী কর্তৃক প্রেস কনফারেন্সেের মাধ্যমে এর উদ্বোধনের পর ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে ও উপজলো সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম তুলে ধরা হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, নুরুল ইসলাম ফরহাদ, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ও সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগণ উপস্থিত ছিলেন। এর আগে জুম অ্যাপের মাধ্যমে সারাদেশের সাথে একযোগে উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদগঞ্জ সমাজসেবা কার্যালয় যুক্ত ছিলো।

ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ড ও সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। অন্যান্য স্থানে পর্যায়ক্রমে শুরু হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়