সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ২১:০৩

হাজীগঞ্জের দুটি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মঙ্গলবার

কামরুজ্জামান টুটুল।।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) হাজীগঞ্জের ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন ও ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

ফ্যামিলি কার্ডের জন্য প্রত্যেক পরিবারের ১৮ বছর বা তার ঊর্ধ্বের এনআইডি কার্ড, ১৮ বছরের কম বয়সীদের জন্মসনদ লাগবে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুরে জাতীয় পর্যায়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সময়ে টেলিকনফারেন্সে সংযুক্ত থেকে দেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলা এ কার্যক্রমে অংশগ্রহণ করে।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, সরকারি পরিচয়পত্রধারী তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করবেন। এর ভিত্তিতেই সহায়তার অগ্রাধিকার নির্ধারণ করা হবে। তাই যাদের বাচ্চার জন্মসনদ এখনও করা হয় নি দ্রুত জন্মসনদ করার জন্য নির্দেশ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা

শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্সহ অন্যান্য সরকারি কর্মকর্তা এবং ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়