প্রকাশ : ০৭ মে ২০২৬, ২০:৩৮
কচুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচুয়া থানা পুলিশ ৪৮ পিচ ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী এবং পূর্বের মাদক মামলার পলাতক এক আসামিসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার (৬ মে ২০২৬) থানার ওসি মো. আজিজুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান চালিয়ে পাথৈর ইউনিয়নের মধুপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী ক্ষুদিরাম দাসের ছেলে রাম প্রসাদকে ১০ পিচ ইয়াবাসহ, মালিগাঁও গ্রামের খোকন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সোহাগকে একশো গ্রাম গাঁজাসহ, পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ইয়াছিন বকাউলকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আবুল খায়েরের ছেলে রবিউল ইসলাম, মোজাম্মেল হোসেনের ছেলে নাঈম, কাদলা ইউনিয়নের বড়ইগাঁও গ্রামের আবু সাঈদের ছেলে রাসেলকে ৩৮ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের আকানিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে কামরুল হাসানকে মাদক মামলার পলাতক আসামি হিসেবে গ্রেফতার করেন।
|আরো খবর
কচুয়া থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলায় আসামিদের পুলিশ প্রহরায় চাঁদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। কচুয়ায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চলছে। এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।








