সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ২০:৪১

কচুয়া-শাহরাস্তি সীমান্তবর্তী হোসেনপুরে হাশেম কমপ্লেক্স উদ্বোধন

আলমগীর তালুকদার।।
কচুয়া-শাহরাস্তি সীমান্তবর্তী হোসেনপুরে হাশেম কমপ্লেক্স উদ্বোধন
কচুয়া-শাহরাস্তি সীমান্তবর্তী হোসেনপুর বাজারে হাশেম কমপ্লেক্স উদ্বোধন।

কচুয়া-কালিয়াপাড়া সড়কের হোসেনপুর বাজারে হাশেম কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেলে দোয়া ও মিলাদের মাধ্যমে এই কমপ্লেক্স উদ্বোধন করেন স্থানীয় গাউছিয়া হাশেমিয়া সেকান্দর আলী সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আল-কাদেরী।

এ সময় আশ্রাফপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ এলাহী সুবাস, কমপ্লেক্সের পরিচালক মো. আবু সুফিয়ান, বাজার মসজিদের খতিব হাফেজ আবুল হোসেন, বিএনপি নেতা ওমর ফারুক, ব্যবসায়ী কবির পোদ্দার, ইমাম হোসেন, এমরান হোসেন তালুকদার, আবুল হাশেমসহ বাজার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মার্কেটের পরিচালক আবু সুফিয়ান জানান, আমাদের দ্বিতল বিশিষ্ট এই কমপ্লেক্সে আধুনিক ডিজাইনের থ্রি পিস, কামিজ, ছোটদের ড্রেস, গার্মেন্টস আইটেম, কসমেটিক্স, মোবাইল শপ, জুয়েলারি শপ, আধুনিক ডিজাইনের জুতার দোকান, বিউটি পার্লার ও মনোহরী দোকান রয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সব ধরনের ক্রেতাদের জন্যে বিশেষ মূল্য ছাড় রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়