প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ২১:০৬
শুক্রবার বিষ্ণুদী আনোয়ারা-মতিউর মডেল মাদ্রাসার একাদশ মাহফিল ও পুরস্কার বিতরণ
চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদী জিটি রোড উত্তর এলাকার 'আনোয়ারা-মতিউর মডেল মাদ্রাসা'র একাদশ (১১তম) বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিল শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত হবে।
|আরো খবর
এদিন বাদ আসর জিটি রোডস্থ সামু গাজী বাড়ি বাইতুল মামুর জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স ময়দানে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
চাঁদপুর জেলা জমইয়াতুল হিযবুল্লাহর সভাপতি মাওলানা মো. সাইফুদ্দীন খন্দকারের সভাপতিত্বে মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে ওয়াজ পেশ করবেন মান্দারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ ।
এছাড়াও ওয়াজ পেশ করবেন মুফতি আহসান উল্লাহ নেছারী (পরিচালক, ফরিদগঞ্জ দারুস সুন্নাহ সিদ্দিকিয়া সিরাজিয়া কমপ্লেক্স),
মাওলানা হাবিবুর রহমান মোহেব্বী (শিক্ষক, হাঁসা আল আমিন ফাজিল মাদ্রাসা),
হাফেজ মাওলানা মো. দ্বীন ইসলাম (পরিচালক, মমিন পাড়া দারুচ্ছুন্নাত তাহফিজুল কুরআন মাদ্রাসা)।
মাহফিল উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. আল আমিন এবং জেলা সহকারী শিক্ষা অফিসার মো. সুমন খান।
উক্ত বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মাদ্রাসার পরিচালক মাওলানা মো. আব্দুর রহমান গাজী।








