বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৫:২১

চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও ট্রাফিক আইন মানার বিকল্প নেই

—জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও ট্রাফিক আইন মানার বিকল্প নেই

‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬’ উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে একটি সচেতনতামূলক রোডশো বের করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, “আপনারা যারা মোটরসাইকেল ব্যবহার করেন, তাদের অবশ্যই হেলমেট পরিধান করতে হবে। চালক ও আরোহী উভয়ের সুরক্ষায় হেলমেট বাধ্যতামূলক। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি; তাই অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।”

তিনি আরও বলেন, “সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও নিয়মানুবর্তিতা বজায় রাখার পাশাপাশি ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা একান্ত প্রয়োজন। সড়কে প্রতিদিন যে দুর্ঘটনা ঘটে, তা কেবল একটি প্রাণ কেড়ে নেয় না, বরং পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বাস বা অন্যান্য বাহনে বয়স্ক যাত্রীদের সাথে তরুণ যাত্রীদের ভালো আচরণ করতে হবে এবং আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে। মালিক, চালক ও শ্রমিক—সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই কেবল একটি নিরাপদ সড়ক উপহার দেওয়া সম্ভব।”

বিআরটিএ চাঁদপুর সার্কেলের উচ্চমান সহকারী এমদাদুল হক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআরটিএ চাঁদপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।

সভায় আরও বক্তব্য দেন— অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল কবির, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী,

চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস,

বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন,

নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল ও সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভাশেষে সড়ক নিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ অন্য অতিথিরা।

দৃশ্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়