বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৯:৫৯

হাইমচরে বর্ণাঢ্য র‍্যালিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোলাম রাব্বানী শামীম
হাইমচরে বর্ণাঢ্য র‍্যালিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হাইমচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইমচরে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকালে হাইমচর উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার আলগী বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝির সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম ফজলুর রহমান আকাশ, সোলাইমান মিয়া, জিয়া বিশ্বাস ও ইউসুফ আলী।

এ দিন সকাল থেকেই উপজেলার ছয়টি ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলে সমবেত হতে থাকেন। কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নেন। যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত উৎসবে পরিণত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়