প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ২১:৩৬
শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কর আইনজীবী মুহম্মদ মোজাম্মেল হক

‘
রাষ্ট্রীয় রাজস্ব আদায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন চাঁদপুরের বিশিষ্ট কর আইনজীবী মুহম্মদ মোজাম্মেল হক।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) ঢাকার পুরানা পল্টনে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।
শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা ও সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক পরিচালনা করেন সংগঠনের মহাসচিব এ এইচ আরমান চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক প্রতিষ্ঠান শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ জানায়, রাষ্ট্রীয় রাজস্ব আহরণ ও সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদানের মূল্যায়নস্বরূপ মুহম্মদ মোজাম্মেল হককে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, মুহম্মদ মোজাম্মেল হক চাঁদপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘আমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর সঙ্গে কর আইনজীবী হিসেবে যুক্ত রয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি চাঁদপুর জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
-







