সোমবার, ০২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১৬:৩৯

মতলবে ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট সংগঠনের ইফতার মাহফিল

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট সংগঠনের ইফতার মাহফিল
মতলবে ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্টের ইফতার অনুষ্ঠানে মোনাজাতরত অতিথিবৃন্দ।

মতলব পৌর এলাকায় ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট সংগঠনের আয়োজনে সংগঠনের চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমনের সৌজন্যে ইফতার মাহফিল ও দোয়া সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে কচি-কাঁচা মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের মতলব দক্ষিণ উপজেলার সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গোলাম সারওয়ার সেলিম, সহ-সভাপতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, সদস্য দেলোয়ার হোসেন, পলাশ প্রমুখ।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মো. মিজানুর রহমান প্রধান। মোনাজাতে সংগঠনের চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমনসহ তাঁর পরিবারের জন্যে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমন কর্তৃক পৌরসভার ৯টি ওয়ার্ডের দরিদ্র ও অসহায় মানুষদের ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করা হয়। ইফতার মাহফিলে সংগঠনের সদস্যগণ, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়