বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৯:২২

বদরপুর আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক মো. ফখরুল আলম পাঠান

ফরিদগঞ্জ ব্যুরো।।
বদরপুর আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক মো. ফখরুল আলম পাঠান
সাংবাদিক মো. ফখরুল আলম পাঠান।

দৈনিক ‘নিউ নেশন’ ও ‘একাত্তর কণ্ঠ’ পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. ফখরুল আলম পাঠান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বদরপুর আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটি অনুমোদিত হয়। মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রবিধানমালা, ২০২৫ অনুযায়ী ৬ মাস মেয়াদী এই নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটির অন্য সদস্যরা হলেন— অভিভাবক সদস্য মো. এমরান হোসেন সোহেল, সাধারণ শিক্ষক সদস্য মো. কামাল হোসেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক মো. ফখরুল আলম পাঠান সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার ওপর অর্পিত এই গুরুদায়িত্ব পালনের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার গুণগত মান উন্নয়নে আমি সর্বদা সচেষ্ট থাকবো। বিশেষ করে স্থানীয় সংসদ সদস্যসহ যারা এই দায়িত্ব অর্পণে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়