বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   সংসদ নির্বাচনের আমেজ না কাটতেই শাহরাস্তিতে স্থানীয় নির্বাচনের জন্যে প্রস্তুত হচ্ছে প্রার্থীরা
  •   কচুয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে তিনজন দগ্ধ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৯

কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

আলমগীর তালুকদার।।
কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল।

কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি বিল্লাল হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাবুদ্দিন সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হাসানাত, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান, আলী আশরাফ, সাংবাদিক আলমগীর তালুকদার, আমজাদ হোসেন মাস্টার প্রমুখ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়নের হিসাব রক্ষক কুলসুম আখন, পরিদর্শক ইব্রাহিম মো. রাজিব, সমিতির ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, সদস্য আলমগীর হোসেন চৌধুরী, মো. কামাল উদ্দিন, ইমাম হাসান, আব্দুল আজিজসহ বিভিন্ন কৃষক সমবায় সমিতির ম্যানেজার/সভাপতিগণ বার্ষিক এ সাধারণ সভায় অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়