বুধবার, ১৮ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২, ১৯:৪৭

ছাত্রলীগ নেতা নাসির গাজির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
ছাত্রলীগ নেতা নাসির গাজির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির গাজির পিতা আঃ হাই গাজীর জানাযা ও দাফন সম্পূর্ণ হয়েছে।৩০ অক্টোবর রোববার বাদ জোহর মরহুমের জানাজার নামাজ চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের মধ্য মদনা বাইতুল আমিন জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্র নেতা নাসির গাজির পিতার জানাজায় চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চান্দ্রা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটওয়ারী, রামপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আল মামুন পাটওয়ারী, বিশিষ্ট সমাজ সেবক অ্যাডঃ শাহজাহান খান, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, হাইমচর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি,হানারচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন বাবুসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার ধর্মপ্রান মুসল্লিগণ অংশ নেন। জানাযার নামাজ শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পরে শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনিএমপি'র পক্ষ থেকে চাঁদপুর পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল ছাত্রনেতা নাসির গাজীর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

উল্লেখ্য, নাসির গাজীর পিতা আঃ হাই হাজী ২৯ অক্টোবর শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালে মারা যান ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পিতার মৃত্যুর খবর শুনে ছাত্রলীগ নেতা নাসির গাজী নিজেও অসুস্থ হয়ে পড়েন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়