মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৭:৪৮

ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক হলেন ফরিদগঞ্জের মো. সেলিম

প্রবীর চক্রবর্তী
ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক হলেন ফরিদগঞ্জের মো. সেলিম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন তাঁতীদলের ঢাকা মহানগর উত্তর শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব হাজী মজিবুর রহমান। গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে ঘোষিত এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন ফরিদগঞ্জের কৃতী সন্তান মো. সেলিম।

মো. সেলিম ফরিদগঞ্জ উপজেলার ১২ নম্বর চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বাসিন্দা এবং ঢাকার ভাটারা থানা তাঁতীদলের সভাপতি। পাশাপাশি তিনি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত।

নতুন এই পদে নির্বাচিত হওয়ায় মো. সেলিমকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এদিকে তাঁর এই অর্জনে নিজ এলাকা ফরিদগঞ্জের চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে দলের প্রতি তাঁর ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এই রাজনৈতিক দায়িত্ব এসেছে।

ছবির ক্যাপশন :  মো. সেলিম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়