প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২০:১৮
হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান

হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন জান্নাতুল ফেরদাউস। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বিদ্যালয়ের শূন্যপদে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে শায়েকা দিলরুবা আকতার দিপ্তীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
যোগদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক আকবার হোসেন, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান তুহিন ও জহিরুল ইসলাম, বিদ্যালয়ের হাইস্কুল প্রতিনিধি ইউনুস মিয়া, বিদ্যোৎসাহী সদস্য কুলসুমা আকতার, অভিভাবক সদস্য নাজমুন নাহার এবং গিয়াসউদ্দিন পাটওয়ারী।
অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবাগত প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের স্বামী ও হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির সুমন।
উল্লেখ্য, বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক আয়েশা বেগম অবসরে যাওয়ার পর দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন উম্মে শায়েকা দিলরুবা আকতার দিপ্তী। জান্নাতুল ফেরদাউস এর আগে উপজেলার রাজাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।





