প্রকাশ : ২৪ জুন ২০২৬, ২২:৪১
রাজারগাঁও ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি অনুমোদন
সভাপতি মামুন সম্পাদক আল আমিন ও সাংগঠনিক নাছির

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে আগামীতে গতিশীল ও সুসংগঠিত করার জন্যে হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন যুবদলের অংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
|আরো খবর
হাজীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মো. হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মো. মোস্তাফা কামাল সুমন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শুকরুল আলমের যৌথ স্বাক্ষরে ইউনিয়ন যুবদলের ইব্রাহিম কাজী মামুনকে সভাপতি, মো. বাসার আহমেদকে সিনিয়র সহ-সভাপতি, মো. আল আমিন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক, মো. রাকিব হোসেন সাদ্দামকে সিনিয়র যুগ্ম সম্পাদক ও মো. নাছির মোল্লাকে সাংগঠনিক সম্পাদক পদে করে ১৪ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়।
অনুমোদনের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির কাছে জমা দেয়ার জন্যে নির্দেশ দেয়া হয়।








