রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১২:০৩

হঠাৎ পরিদর্শনে চাঁদপুরে স্বাস্থ্যমন্ত্রী, গাফিলতির অভিযোগে সিভিল সার্জন বদলি

আলআমিন হোসাইন
হঠাৎ পরিদর্শনে চাঁদপুরে স্বাস্থ্যমন্ত্রী, গাফিলতির অভিযোগে সিভিল সার্জন বদলি

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আজ রোববার (৯ আগস্ট ২০২৬) সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, রোগীদের চিকিৎসাসেবা এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে দায়িত্ব পালনে অনিয়ম ও গাফিলতির বিষয়টি মন্ত্রীর নজরে আসে। পরে এ ঘটনায় চাঁদপুরের সিভিল সার্জনের বিরুদ্ধে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হলেন ডা. মাহমুদুন্নবী মাসুমসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়