সোমবার, ২৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৮:১৮

রোটারী ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ডে চাঁদপুর রোটারী ক্লাবের বাজিমাত

বেস্ট ক্লাবসহ ৬ সম্মাননা

উজ্জ্বল হোসাইন
রোটারী ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ডে চাঁদপুর রোটারী ক্লাবের বাজিমাত

ঐতিহ্যবাহী চাঁদপুর রোটারী ক্লাব  রোটারী ডিস্ট্রিক্ট-৬৫ (বাংলাদেশ)-এর ২০২৫-২০২৬ রোটারী বর্ষের বার্ষিক মূল্যায়নে অসাধারণ সাফল্য অর্জন করেছে। ডিস্ট্রিক্টের অ্যানুয়েল অ্যাওয়ার্ড-২০২৫-২০২৬ অনুষ্ঠানে ক্লাবটি বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬টি পুরস্কার অর্জন করে চাঁদপুরের জন্যে গৌরব বয়ে এনেছে।

শুক্রবার (২৬ জুন ২০২৬) কক্সবাজারের হোটেল সি প্যালেসের হলরুমে রোটারী ডিস্ট্রিক্ট-৬৫, বাংলাদেশ আয়োজিত অ্যানুয়েল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। ডিস্ট্রিক্ট জুড়ে ক্লাবগুলোর সার্বিক কার্যক্রম, জনসেবামূলক উদ্যোগ, নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা এবং সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে প্লাটিনাম, গোল্ড ও সিলভার—এই তিনটি শ্রেণিতে সম্মাননা প্রদান করা হয়।

এ বছর চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের ক্লাবগুলোর মধ্যে চাঁদপুর রোটারী ক্লাব উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। ক্লাবটি বেস্ট ক্লাব (গোল্ড) সম্মাননা লাভের পাশাপাশি ক্লাবের সভাপতি রোটা. মোস্তফা ফুল মিয়া বেস্ট প্রেসিডেন্ট (প্লাটিনাম) অ্যাওয়ার্ড অর্জন করেন।

এছাড়াও ক্লাবটি বেস্ট ক্লাব ইভেন্ট, বেস্ট ক্লাব ইনস্টলেশন, বেস্ট রিপসা ওসিভি ইভেন্ট এবং বেস্ট রিপসা অফিসিয়াল বিভাগে সম্মাননা অর্জন করে। এছাড়াও বেস্ট রিপসা অফিসিয়াল বিভাগে ক্লাবের সাবেক সভাপতি   শাহেদুল হক মোর্শেদ সিলভার অ্যাওয়ার্ড লাভ করেন।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ক্লাবের বর্তমান সভাপতি রোটা. মোস্তফা ফুল মিয়া বলেন, "২০২৫-২০২৬ রোটারী বর্ষকে একটি সফল বর্ষে পরিণত করতে ক্লাবের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সহযোগীদের সময়, অর্থ, পরামর্শ এবং আন্তরিক সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে। এই অর্জন কোনো একক ব্যক্তির নয়, এটি পুরো চাঁদপুর রোটারী ক্লাব পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল। সকল সদস্যের জন্যেই  ক্লাবটি আজ এই সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও রোটারীর মূলমন্ত্র Service Above Self ধারণ করে সমাজের শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও ব্যাপকভাবে কাজ করবে চাঁদপুর  রোটার ক্লাব।

ক্লাবের এ গৌরবোজ্জ্বল অর্জনে রোটারিয়ান, সাবেক সভাপতি, সদস্য, শুভানুধ্যায়ী এবং চাঁদপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই সাফল্য আগামী দিনেও ক্লাবকে আরও জনসেবামূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করবে এবং চাঁদপুর  রোটারী ক্লাব  দেশের অন্যতম সেরা সেবাধর্মী সংগঠন হিসেবে তার সুনাম আরও সুদৃঢ় করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়