বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৪

অসহায় বৃদ্ধের পাশে চাঁদপুর রোটারী ক্লাব

অনলাইন ডেস্ক
অসহায় বৃদ্ধের পাশে চাঁদপুর রোটারী ক্লাব

ঐতিহ্যবাহী চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে এক অসহায় বৃদ্ধকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের কবি নজরুল সড়কস্থ চাঁদপুর রোটারী ভবনের ডা. নূরুর রহমান কনফারেন্স হলে এ হুইলচেয়ার বিতরণ করা হয়।

চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটা. অ্যাড. পলাশ মজুমদারের সভাপতিত্বে এবং সেক্রেটারী রোটা. মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি রোটা. খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. উজ্জ্বল হোসাইন, রোটা. মো. আলমগীর মিয়াজীসহ ক্লাবের অন্য সদস্যবৃন্দ।

এ সময় ক্লাবের পক্ষ থেকে অসহায় বৃদ্ধের হাতে একটি হুইলচেয়ার তুলে দেওয়া হয়। দীর্ঘদিন চলাফেরায় কষ্ট পাওয়া ওই ব্যক্তি হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি, সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে দোয়া করেন।

চাঁদপুর রোটারী ক্লাবের নেতৃবৃন্দ বলেন, "মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা রোটারীর অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়